Ekhon Bangla

দাদা থেকে দাদা সাহেব

দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন কলকাতার জোড়াবাগানের গৌরাঙ্গ। পরবর্তীতে রানা রেজ থেকে মিঠুন হওয়াটা দৃষ্টান্তমূলক উদাহরণ। যিনি ওয়ান ম্যান ইন্ডাস্ট্রির যুগে জুলপি কানঢাকায় ঢেকে যান নি,স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন সিনেমা জগতে। পুজোয় বাংলার কাছে সেরা পুজো উপহার বলে মনে করছে ফিল্ম ইন্ডাস্ট্রি। সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। পোস্টে লেখেন, ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারের সম্মানিত করা হচ্ছে। আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

পুরস্কারের খবর পেয়ে অভিনেতা একটি নিউজ এজেন্সিকে জানান, “তিনি ভাষা খুঁজে পাচ্ছেন না বলার মতো। বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। এত বড় সম্মান পেয়ে তিনি না পারছেন হাসতে। না পারছেন কাঁদতে। এই পুরস্কার তিনি তাঁর পরিবার এবং ভক্তদের উৎসর্গ করেছেন”।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *