Ekhon Bangla

কেন্দ্রের ‘সব কা সাথ’ বন্যাদুর্গতদের

এখন বাংলা ডেস্ক — বিপর্যস্ত বাংলার পাশে কেন্দ্র।বাণভাসি বাংলাকে ৪৬৮ কোটি টাকা বরাদ্দ করল মোদী সরকার। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত ১৪টি রাজ্যকে ৫,৮৫৮.৬০ কোটি টাকা দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল(SDRF) এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল (NDRF) থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। সিদ্ধান্তের কথা এক্স হ্যান্ডেলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম (আইএমসিটি) বিভিন্ন রাজ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছে। খুব শীঘ্রই আইএমসিটি বিহার ও পশ্চিমবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে যাবে। তাদের রিপোর্ট পাওয়ার পর প্রক্রিয়া মেনে NDRF থেকে আরও আর্থিক সাহায্য করা হবে।

কোন রাজ্যকে কত টাকা? (কোটি)

মহারাষ্ট্র=১,৪৯২,অন্ধ্রপ্রদেশ =১০৩৬,অসম=৭১৬, বিহার=৬৫৫.৬০, গুজরাট=৬০০, পশ্চিমবঙ্গ=৪৬৮, তেলেঙ্গানা=৪১৬.৮০

ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে। এনডিআরএফ, সেনাবাহিনী এবং বিমানবাহিনীর টিম মোতায়েন করা হয়েছে। এই বাহিনীর জওয়ানরা বন্যা দুর্গত এলাকায় পৌঁছে যাবেন। সেখানে উদ্ধার ও ত্রাণের কাজ চালাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *