Ekhon Bangla

উৎসবে নেই ‘বিশ্বের বড় দুর্গা’

রণবীর মুখোপাধ্যায় – ২০১৫ সালে ‘বড় সত্যি’র বিজ্ঞাপনে শহর কলকাতা ঢেকে গিয়েছিল পুজোর কয়েক মাস আগে। ‘বিশ্বের সব থেকে বড় দুর্গা’ থিমে বিজ্ঞাপনের রহস্য ভেদ হল। শেষরক্ষা হলো না, ৮৮ ফুট বড় দুর্গার বোধনের আগেই বিসর্জন হয়ে গিয়েছিল। সাল ২০২৪, তার থেকেও বড় দুর্গামূর্তির দেবীপক্ষেই বিসর্জনের বাজনা বেজে গেল। শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দর্শন অধরা রয়ে গেল রাজ্যবাসীর। রাণাঘাটের অভিযান সঙ্ঘ ১১২ ফুটের দুর্গা পুজো বন্ধ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। দেশপ্রিয় পার্কের অনিয়ন্ত্রিত ভিড়ের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত।

১১২ ফুটের দুর্গামূর্তি তৈরি করে ৮৮ ফুটের দুর্গা মূর্তির রেকর্ড ভেঙে দিতে পারত রানাঘাটের অভিযান সঙ্ঘ। এটি সম্পূর্ণ হলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে পারত কামালপুর অভিযান সংঘ। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তার কারণ দেখিয়ে দমকল, বিদ্যুৎ দফতর থেকে পুলিশ প্রশাসন এই পুজোর অনুমতি দিতে রাজি না হওয়ায় কলকাতা হাইকোর্টকে নো-পুজোর সিদ্ধান্ত জানালেন জেলা শাসক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *